ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানাল আইপিএল কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানাল আইপিএল কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রাজনৈতিক কারণে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমন প্রশ্ন উঠছে, মোস্তাফিজ কোনো ক্ষতিপূরণ পাবে কি না।

সম্প্রতি এ বিষয়ে পিটিআইয়ের সঙ্গে কথা বলেছেন আইপিএল কতৃপক্ষের একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেন, আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। সাধারণত বীমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।

আরও পড়ুন

তবে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কারণ তার চুক্তি বাতিল কোনো চোটজনিত কারণে বা ক্রিকেটীয় পারফরম্যান্স সংক্রান্ত নয়। ফলে কেকেআরের ওপর তাকে অর্থ পরিশোধের কোনো চুক্তিগত বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, এই পরিস্থিতি বীমার আওতায় পড়ে না। তাই কেকেআরের এক টাকাও দেওয়ার আইনি দায় নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও মুস্তাফিজের সামনে একমাত্র পথ আইনি ব্যবস্থা নেওয়া। তাও আবার আইপিএল ভারতীয় আইনের অধীন।

তিনি আরও বলেন, কোনো বিদেশি ক্রিকেটারই সাধারণত এই পথে যেতে চান না, এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার ঝুঁকিও নেন না।

সূত্রের মতে, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আইপিএল সংশ্লিষ্ট সূত্রটি বলছে, ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো নয়। এখনকার পরিস্থিতি আগামী বছরই বদলে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যে আইনি লড়াইয়ে নামতে কেউই আগ্রহী হবেন না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা