ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দিতে চায় ভারত, তবুও রাজি না বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দিতে চায় ভারত, তবুও রাজি না বিসিবি। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে আইসিসিকে। এমনটি হলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারত। তাই বাংলাদেশকে রাজি করাতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করছে ভারত।

সম্প্রতি একটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ভারতের একটি গণমাধ্যম। তবে সেই প্রস্তাবে রাজি হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)।

ভারতের কিছু রাজনৈতিক ও উগ্র ধর্মীয় সংগঠনের হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কলকাতা বা মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ দল কতটা নিরাপদ থাকবে? যেখানে এক মোস্তাফিজের নিরাপত্তা নেই, সেখানে খেলোয়াড়, কোচ ও সংবাদকর্মীসহ বিশাল বহরের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়!

আরও পড়ুন

গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের সরাসরি বলেছেন, এই মুহূর্তে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বোধ করছি না। আমরা চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কী বলতে চাইছি। আমাদের মনে হয়েছে সেটা (নিরাপত্তা) একটা বড় দুশ্চিন্তা।

এছাড়া মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন তিনি। ওদিকে বিসিবির এই দুশ্চিন্তা কমাতে আজকের সভায় আইসিসির মাধ্যমে বিসিসিআই একটি বিশেষ প্রস্তাব দিতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিসিআই বাংলাদেশ দলকে ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চায়। তবে গতকাল পর্যন্ত বিসিবির সিদ্ধান্ত ছিল যে, এই প্রস্তাবেও তারা রাজি হবে না।

বিসিবির এমন অনড় অবস্থান বিসিসিআইকে বড় ধরনের সাংগঠনিক চাপে ফেলেছে। আয়োজক দেশ হিসেবে সবার অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব হলেও বর্তমান আইসিসি প্রধান জয় শাহর পক্ষে এই চাপ এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ভারতীয় কিছু সংবাদমাধ্যম আভাস দিয়েছে যে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে আইসিসি ইতিবাচক সাড়া দিতে পারে।

বিসিবি মূলত নিরাপত্তার বিষয়টিকেই সবচেয়ে বড় করে দেখছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে যে, বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল যেন ভারত সফর না করে এবং ম্যাচগুলো যেন অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন, নিজের সামর্থ্য নিয়েও হয়তো কিছুটা সংশয়ে ছিলেন এই তরুণ ব্যাটার।
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার অসুস্থতার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ।
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ইয়াবাসহ হাতেনাতে বাকৃবির ‘কৃষিবিদ’ মাহমুদুল ধরা
বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি