ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্মিথের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত

সিডনি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে শক্ত অবস্থান তৈরি করেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের করা ৩৮৪ রান টপকে স্বাগতিকরা ৭ উইকেটে ৫১৮ রান সংগ্রহ করেছে। ট্রাভিস হেডের বিধ্বংসী সেঞ্চুরির পর অধিনায়ক স্টিভেন স্মিথের শতরানে আরও এক ধাপ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৬ জানুয়ারি) তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ১৩৪ রানে। দিনের শুরুতে সেঞ্চুরি পূর্ণ করা ট্রাভিস হেড ১৬৩ রান করে আউট হন। দিনশেষে স্টিভেন স্মিথ অপরাজিত রয়েছেন ১২৯ রানে। ১৫টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। অপরপ্রান্তে ৪২ রানে অপরাজিত আছেন বিও ওয়েবস্টার।

এই শতরানের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। একই সঙ্গে গড়েছেন একটি ঐতিহাসিক রেকর্ড। অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন স্টিভেন স্মিথ। এই তালিকায় তার ওপরে আছেন কেবল কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। তথ্য জানিয়েছে স্পোর্টস্টার।

অ্যাশেজে মোট রান ও সেঞ্চুরি দুই ক্ষেত্রেই ইংল্যান্ডের সাবেক ব্যাটার স্যার জ্যাক হবসকে পেছনে ফেলেছেন স্মিথ। মর্যাদাপূর্ণ এই সিরিজে স্মিথের সেঞ্চুরির সংখ্যা এখন ১৩টি। এ তালিকায় শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান, যার অ্যাশেজ সেঞ্চুরি ১৯টি।

আরও পড়ুন

অ্যাশেজে সর্বোচ্চ রান
১) ডন ব্র্যাডমান (অস্ট্রেলিয়া)- ৫ হাজার ২৮ রান (৬৩ ইনিংস)
২) স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৩ হাজার ৬৬৩ (৭৩*)
৩) জ্যাক হবস (ইংল্যান্ড)- ৩ হাজার ৬৩৬ (৭১)
৪) অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া)- ৩ হাজার ২২২ (৭৩)
৫) স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)- ৩ হাজার ১৭৩ (৭২)

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী