ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিপিএল ২০২৬

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সম্মানজনক স্কোর নোয়াখালীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

চলমান বিপিএলতে এখন পর্যন্ত একমাত্র জয়হীন দলের মর্যাদা ধরে রেখেছে নোয়াখালী এক্সপ্রেস। টানা চার ম্যাচ হারে প্লে-অফের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে নবাগত দলটি। বুধবার সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে নোয়াখালী এক্সপ্রেস।

আগের ম্যাচে মাত্র ৬১ রানে অলআউট হওয়ার পরে এবারও দলে ভালো শুরু আসেনি। দশম ওভায় পঞ্চম ব্যাটার মাআজ সাদাকাত আউট হওয়ার সময় স্কোর ছিল মাত্র ৪০ রান। ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার যথাক্রমে ৬ ও ১ রানে আউট হন। মুনিম শাহরিয়ার ২ রান ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪ রান করে আউট হন। এভাবে প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে কেউই বড় কোনো ইনিংস গড়তে পারেনি। মাআজ সাদাকাত ১৯ বলে সর্বোচ্চ ২৪ রান করেন।

তবে দলের জন্য সম্মানজনক সংগ্রহ গড়েন দুই বিদেশি ব্যাটসম্যান মোহাম্মদ নবি ও অধিনায়ক হায়দার আলী। ষষ্ঠ উইকেটে তারা ৬১ বলে ৯০ রান যোগ করেন। হায়দার ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন, নবি অপরাজিত থাকেন ৩৩ বলে ৪২ রানে।

আরও পড়ুন

ঢাকা ক্যাপিটালসের বোলাররা ভালো পারফরম্যান্স দেখায় প্রত্যেকে এক উইকেট নিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে সবচেয়ে সাশ্রয়ী ছিলেন ইমাদ। নোয়াখালী এখনো জয় পায়নি, প্লে-অফে ওঠার আশা টিকে রাখতে হলে তাদের সামনে কঠিন লড়াই রয়ে গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
চট্টগ্রামের বিপক্ষে দারুণ জয়ে বিপিএল শেষ ঢাকার
ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্সের প্লে-অফ নিশ্চিত
ঢাকার বিপক্ষে দুইশ’র আগেই থেমে গেলো রংপুর
আসিফ-মাহেদীর দায়িত্বশীল ব্যাটিংয়ে আবারও টেবিল টপার