ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন রানা হাসান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রানা হাসান এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) নেপালের পোখারা শহরে আয়োজিত বার্ষিক স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

তিন দশকেরও বেশি সময় ধরে ক্রীড়া সাংবাদিকতায় ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রানা হাসানকে এই পুরস্কার দেওয়া হয়। নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের ইতিহাসে এবারই প্রথম নেপালের বাইরে কোনো ক্রীড়া সাংবাদিককে এই সম্মাননায় ভূষিত করা হলো।

নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিগত ২১ বছর ধরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম কাঠমান্ডুর বাইরে পোখারা শহরে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেরা কোচ, সেরা পুরুষ ও নারী খেলোয়াড়, আজীবন সম্মাননাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস এর সঙ্গে সমন্বয় করে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদান করে।

বর্তমানে রানা হাসান দৈনিক কালবেলা পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যমুনা টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকায় ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দৈনিক যুগান্তর ও মানবজমিন পত্রিকায়ও তিনি ক্রীড়া সাংবাদিকতা করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়া সাংবাদিকদের সংগঠক হিসেবেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

প্রসঙ্গত, গত বছর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় এআইপিএস এশিয়ার কংগ্রেস। ওই কংগ্রেসে দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য এশিয়ার ছয়জন ক্রীড়া সাংবাদিক বিশেষ সম্মাননা পান। সেসময় বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও গবেষক, ক্রীড়াজগত পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদও এই স্বীকৃতি লাভ করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
আরও পড়ুন
ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন রাকসুর ক্রিড়া সম্পাদক ও নারী ফুটবলার নার্গিস
মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির সামাজিক বিজ্ঞানের ২০ শিক্ষার্থী