ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির সামাজিক বিজ্ঞানের ২০ শিক্ষার্থী

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: আরটিভি

মেধার স্বীকৃতিস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত চারটি ডিসিপ্লিনের আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের ২০ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের একাডেমিক ফলাফলের ভিত্তিতে এসব শিক্ষার্থী এ সম্মাননা অর্জন করেন। তাদের মধ্যে ২০২৪ সালে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারজন ও মাস্টার্স প্রোগ্রামের আটজন এবং ২০২৫ সালে আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের চারজন করে শিক্ষার্থী রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক।

বক্তারা বলেন, ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে অসাধারণ ফলাফলের স্বীকৃতি। এ অর্জন তাদের ভবিষ্যৎ পথচলা ও কর্মজীবনে অনুপ্রেরণা জোগাবে। আজকের মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশে-বিদেশে নেতৃত্বের পর্যায়ে পৌঁছে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন। শিক্ষার্থীদের এ অবস্থানে পৌঁছানোর পেছনে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের পথ সব সময় অনুকূল থাকে না। নানা প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং দেশের কল্যাণে অবদান রাখার পাশাপাশি কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে হবে।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’প্রাপ্ত শিক্ষক, এই স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান।

অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাসের মা বেবী রানী দে। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন এইচ এম মাসুম হাসান ও মোঃ মাসুম হাওলাদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট থেকে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানকে সামাজিক বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

২০২৪ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল (স্টুডেন্ট আইডি ২০১৫১৫), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জান্নাতুল আজিজ রিয়া (স্টুডেন্ট আইডি ২০১৬০৬), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা (স্টুডেন্ট আইডি ২০২১২৬) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মোঃ বিপুল শাহরিয়ার (স্টুডেন্ট আইডি ২০২৬২৮)।

২০২৪ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের মোঃ মোস্তাফিজুর রহমান (স্টুডেন্ট আইডি ২৩১৫০১) ও মোঃ মাসুম হাওলাদার (স্টুডেন্ট আইডি ২৪১৫০৭) , সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ফাইজা আতকিয়া কেয়া (স্টুডেন্ট আইডি ২৩১৬০৮) ও আশিক মন্ডল (স্টুডেন্ট আইডি ২৪১৬২২), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সুমাইয়া খাতুন (স্টুডেন্ট আইডি ২৩২১০৫) ও সায়ীদা জামান (স্টুডেন্ট আইডি ২৪২১০১) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের অনিরুদ্ধ বিশ্বাস (স্টুডেন্ট আইডি ২৩২৬০৮) ও তাজুন নেছা রিতু (স্টুডেন্ট আইডি ২৪২৬১৯)।

২০২৫ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের আকাশ দত্ত (স্টুডেন্ট আইডি ২১১৫১১), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নাবিলা তাসনীম (স্টুডেন্ট আইডি ২১১৬১০), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সাদিয়া নওশিন (স্টুডেন্ট আইডি ২১২১১২) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এইচ এম মাসুম হাসান (স্টুডেন্ট আইডি ২১২৬০৭)।

২০২৫ সালে ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল (স্টুডেন্ট আইডি ২৫১৫০১), সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ মৃদুল হোসেন (স্টুডেন্ট আইডি ২৫১৬১০), ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা (স্টুডেন্ট আইডি ২৫২১০১) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মালিহা আযাদ ইভা (স্টুডেন্ট আইডি ২৫২৬১২)।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ো সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩০ অক্টোবর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের পর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া’, ‘দুর্নীতিবাজ’, ‘লোভী’, ‘ধান্দাবাজ’, ‘মিথ্যাবাদী’ ও ‘ফ্যাসিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে কলেজে প্রবেশে বাধা দেন তারা। শিক্ষার্থীদের বাধার মুখে দীর্ঘ সময় কলেজের সামনে অবস্থান করতে হয় মাকসুদা ইয়াসমিনকে। পরে দুপুর ২টার দিকে কলেজে প্রবেশ করতে না পেরে গেট থেকেই ফিরে যান তিনি। এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বিষয়টি আমি শুনেছি। এখন তার বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আরটিভি/টিআর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। 
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
আরও পড়ুন
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
খুবিতে জলবায়ু সাংবাদিকতা ও এআইয়ের নৈতিক ব্যবহারবিষয়ক ফেলোশিপের সমাপনী
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ইবির ৩৬ শিক্ষার্থী