ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কখন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নেপালে আগামী ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্বে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসদের গ্রুপে অন্য দলগুলো হলো, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। সূচি অনুযায়ী, ১৮ জানুয়ারি বাছাইপর্বের উদ্বোধনী দিন আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর

২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির বিপক্ষে এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে টাইগ্রেসরা এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি, যেখানে আপার মুলপানি ক্রিকেট মাঠে প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ১০টি দল, যাদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে মোট ৬টি দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্স পর্ব শেষে সেরা চারটি দল নিশ্চিত করবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট।

বিশ্বকাপের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন থেকে ৫ জুলাই, ইংল্যান্ড ও ওয়েলসে। ইতোমধ্যে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও ২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে জায়গা করে নিয়েছে। র‌্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাছাইপর্বের আগে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতির জন্য খেলবে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ। এর মধ্যে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ। ১৪ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে থাইল্যান্ডের বিপক্ষে। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ ও আপার মুলপানি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের সব ম্যাচ।

বাছাই পর্বে বাংলাদেশের চার ম্যাচের সূচি

১৮ জানুয়ারি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, আপার মুলপানি

২০ জানুয়ারি : বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

২২ জানুয়ারি : বাংলাদেশ-নামিবিয়া, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

২৪ জানুয়ারি : বাংলাদেশ-আয়ারল্যান্ড, আপার মুলপানি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
টিভিতে আজকের খেলা
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা। পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।  বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।  ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে। চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন। নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই। আরটিভি/এসআর  
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
আরও পড়ুন
হাইতিতে জাতিসংঘ মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ৫০ সেনা
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত