ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললো ভারত সরকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললো ভারত সরকার। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মুখ খুলেছে ভারত সরকার। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শেষ সময় পর্যন্ত বল বাংলাদেশের কোর্টে ঠেলে রেখেছে তারা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট পরিস্থিতি এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উদ্ভূত অনিশ্চয়তার দিকে গুরুত্বের সঙ্গে নজর রাখছে ভারত সরকার। তারা নিয়মিতভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে যোগাযোগ রাখছে।

সরকারি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে দিল্লি কি প্রতিক্রিয়া জানাবে, তা ঢাকা চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তবেই নেবে। ভারত সরকারের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো বা ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া পুরোপুরি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে ‘প্রথম এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে’।

আরও পড়ুন

টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে বলেছে, একবার যখন তাদের সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তখনই কেবল ভারতীয় কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানাবে। বল এখন তাদের কোর্টে। তারা আসতে (ভারতে) চায় নাকি আসতে চায় না সেটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে কি যাবে না, সেই বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা বৈঠক করেন।

এরপর যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে আছে। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা