ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম
সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা।ছবি: সংগৃহীত

জেদ্দায় উত্তেজনা-নাটকে ভরা এল ক্ল্যাসিকোতে শেষ হাসি হাসল এফসি বার্সেলোনা। ভাগ্যছোঁয়া এক শটে ম্যাচের নায়ক হয়ে ওঠা রাফিনিয়ার গোলে রিয়াল মাদ্রিদকে ৩–২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নেয় কাতালানরা।

সৌদি আরবের গরম আবহাওয়ার মতোই ম্যাচের শুরুটা ছিল ধীরগতির। প্রথম ১৫ মিনিটে ঝুঁকি কম নিয়ে ছন্দ খোঁজার চেষ্টা করে দুই দল। তবে নীরবতা ভাঙান রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার গতি ও শক্তির মিশেলে বার্সেলোনার রক্ষণভাগে প্রথম বড় হুমকি তৈরি হলেও গোলরক্ষক জোয়ান গার্সিয়া দৃঢ়তায় তা সামাল দেন।

বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে কিছুটা ধীর ছিল বার্সেলোনা। লামিন ইয়ামালের দূরপাল্লার শট রিয়ালের রক্ষণে আটকে যায়। প্রথমার্ধের শেষদিকে ম্যাচে গতি বাড়ে। ইয়ামালের ক্রস থেকে সহজ সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। তবে হতাশা কাটিয়ে উঠতে বেশি সময় নেননি তিনি। রদ্রিগোর ভুলে পাওয়া রিবাউন্ড থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

চাপের মুখে দারুণভাবে জবাব দেয় রিয়াল। একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ড্রিবল ও ফিনিশিং দুটোই ছিল চোখ ধাঁধানো। কিন্তু ম্যাচের নাটক তখনও বাকি। পেদ্রির পাস থেকে বক্সের ভেতরে সঠিক জায়গায় উপস্থিত থেকে গোল করে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন রবার্ট লেভানডভস্কি। বিরতির আগমুহূর্তে গনজালো পোস্টে লেগে আসা বল থেকে গোল করে আবার ম্যাচে ফেরান রিয়ালকে।

দ্বিতীয়ার্ধে ক্ল্যাসিকো তার চেনা রূপে ফেরে তীব্র গতি, সংঘর্ষ আর উত্তেজনায় ভরা ফুটবল। ভিনিসিয়ুস একের পর এক আক্রমণে জোয়ান গার্সিয়াকে পরীক্ষা নেন, রদ্রিগোও সুযোগ তৈরির চেষ্টা করেন। মাঠে ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডা যোগ করে বাড়তি নাটক।

শেষ পর্যন্ত ম্যাচের ফয়সালা আসে রাফিনিয়ার পা থেকেই। বক্সের কিনারায় পড়ে গিয়েও নেওয়া তার শট ডিফ্লেকশনে দিক বদলে যায়। পুরোপুরি ভুল পায়ে পড়ে যান থিবো কোর্তোয়া। তৃতীয়বারের মতো এগিয়ে যায় বার্সেলোনা এবার আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল।

আরও পড়ুন

শেষ মুহূর্তে সমতার সুযোগ এলেও সঠিক অবস্থানে থেকে তা রুখে দেন জোয়ান গার্সিয়া। নাটকীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক এল ক্ল্যাসিকোর শেষে স্প্যানিশ সুপার কাপের ট্রফি ওঠে বার্সেলোনার হাতে। রাফিনিয়ার ভাগ্যছোঁয়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের ঝলক দুটোই ম্যাচটিকে স্মরণীয় করে রাখল ফুটবলপ্রেমীদের জন্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
আরও পড়ুন
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা