ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
মরক্কোর তারকা ফুটবলার ব্রাহিম দিয়াজ। ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট থেকে নেওয়া

আগের চুক্তির মেয়াদ শেষ না হতেই মরক্কোর তারকা ফুটবলার ব্রাহিম দিয়াজের সঙ্গে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ব্রাহিম দিয়াজ। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ছয় মৌসুমে ১৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে লস ব্লাঙ্কোসদের হয়ে জিতেছেন ৭টি বড় শিরোপা।

এর মধ্যে রয়েছে ১টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ১টি উয়েফা সুপার কাপ, ২টি লা লিগা এবং ২টি স্প্যানিশ সুপার কাপ।

ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ ছন্দে আছেন ব্রাহিম। মরক্কো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন তিনি। এ ছাড়া ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরবও অর্জন করেছিলেন এই তারকা।

নতুন এই চুক্তির ফলে আগামী কয়েক বছর রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে ব্রাহিম দিয়াজের গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচ খেলতে ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!
কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে অংশ নিতে ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি। বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় আগামী ২০ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেভেজ নিজেই এই খবর নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করেছে গোল ডটকম। ‘এল আপাচে’ নামে পরিচিত তেভেজ পাঁচ বছর আগে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ডের আনুষ্ঠানিক বিদায়ি ম্যাচ এত দিন পিছিয়ে যাচ্ছিল। এবার সেই ম্যাচ হতে যাচ্ছে। মেসির আসার খবরে ম্যাচটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় মেসি ও তেভেজ আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে খেলেছিলেন। সেই জুটিকে আবার একসঙ্গে দেখার সুযোগ পাবেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসির খেলার খবর ছড়িয়ে পড়েছে। বোকার সমর্থকদের কাছে মেসির উপস্থিতি অনুষ্ঠানকে আলাদা মর্যাদা দেবে। অনেকে মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন। আর্জেন্টিনার মাটিতে তাকে আবার দেখার সুযোগ এখন বিরল। বোকার জন্য এই আয়োজনের সময়টি দারুণ। ক্লাবটি এখন ঘরোয়া ও মহাদেশীয় পর্যায়ে সাফল্যের মধ্যে আছে। তারা বার্ষিক সমষ্টিগত তালিকার শীর্ষে থেকেছে। জিতেছে কোপা সুদামেরিকানা। এখন তারা কোপা আর্জেন্টিনার শিরোপার লড়াইয়ে আছে।  তোর্নেও ক্লাউসুরার কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিও চলছে। তাই এই বিদায়ি ম্যাচ ক্লাবের সফল ২০২৬ সালের এক উৎসবমুখর সমাপ্তি হবে। মেসি আসায় স্টেডিয়াম কানায় কানায় ভরে যাওয়ার কথা।  আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে লা বোম্বোনেরায় ফুটবল জার্সিতে দেখার সুযোগ স্থানীয় ভক্তদের কাছে বড় আকর্ষণ। এই ম্যাচ দুই প্রজন্মের সেতু। ক্লাবের আধুনিক কিংবদন্তি তেভেজকে সম্মান জানানো হচ্ছে। আর মেসির মতো বিশ্বখ্যাত তারকা থাকছেন অতিথি হয়ে। তবে মেসি আকর্ষণের কেন্দ্রে থাকলেও ম্যাচের মূল উদ্দেশ্য তেভেজকে সম্মান জানানো। কয়েক দফায় বোকায় খেলে ক্লাবকে অনেক কিছু দিয়েছেন তিনি। কোপা লিবের্তাদোরেসসহ বহু শিরোপা জিতেছেন। আধুনিক ইতিহাসে বোকার অন্যতম প্রিয় মুখ তিনি। বোকা পাড়ার লড়াকু মনোভাব ও আবেগ নিজের পেশাদার জীবনজুড়ে বয়ে বেড়িয়েছেন তেভেজ। বুট তোলার পর তিনি কোচিংয়ে গেছেন। বিদায়ের এই মুহূর্তটি তার জন্য ফিরে তাকানোর সুযোগ।  টিআইসি স্পোর্টসের বরাতে গোল জানিয়েছে, ডিসেম্বরের এই আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। দুই কিংবদন্তিকে শেষবারের মতো একসঙ্গে মাঠে দেখতে টিকিটের চাহিদাও থাকবে ব্যাপক। আরটিভি/এসআর
ম্যাচ খেলতে ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!
ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ঘিরে ম্যাচের মাঝে সংঘর্ষ, খেলা বন্ধ ৩০ মিনিট
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গ্যালারিতে পতাকা ও ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জর্জিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকরা। এ ঘটনায় ম্যাচের মাঝপথে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।
ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ঘিরে ম্যাচের মাঝে সংঘর্ষ, খেলা বন্ধ ৩০ মিনিট
রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছে জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ দলের তারকারা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিয়েছেন ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি।
রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা
সাইবার হামলার শিকার ফিফা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সংস্থাটির বিভিন্ন নথিতে প্রবেশ করে হ্যাকাররা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি ও সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। তথ্য চুরির ঘটনায় ফিফার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির দাবি, এটি তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে ঘটেনি। বর্তমানে চুরি হওয়া তথ্যের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা। আরটিভি/এসআর          
সাইবার হামলার শিকার ফিফা
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
ফুটবল মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে বিশ্বকাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপায় ঘরে তুলেছেন লিওনেল মেসি। তবে স্কুলজীবনে পড়াশোনায় কতটা ভালো ছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পুরোনো একটি নম্বরপত্র সামনে এনেছে সেই প্রশ্নের উত্তর। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি।  সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার সেই নম্বরপত্রের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে ফাঁস হয়েছে, তা জানা যায়নি। কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। মেসির সপ্তম শ্রেণির সেই নম্বরপত্র নম্বরপত্রে দেখা যাচ্ছে, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। আর গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে। মেসির নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি। তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, নম্বরপত্রে মেসির ফলাফল মোটামুটি গড়পড়তা হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন শিক্ষকেরা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে। স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগের কথা জানিয়েছেন।  তিনি বলেন, সে (মেসি) খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন। এর আগে রোজারিওতে শৈশব স্মরণ করে মেসি বলেছিলেন, সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না। বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন। আরটিভি/এসআর
কেমন ছাত্র ছিলেন মেসি, স্কুলের মার্কশিট ভাইরাল
আরও পড়ুন
রিয়ালের খেলোয়াড়দের পছন্দের বিএমডব্লিউ উপহার, দাম প্রায় ৫৯ কোটি টাকা
দুই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস, সামনে শুধু মেসি
রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে