ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিপিএল ২০২৬

রিপনের হ্যাটট্রিক, রাজশাহীর বিপক্ষে মামুলি পুঁজি ঢাকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
রাজশাহীর বিপক্ষে মামুলি পুঁজি ঢাকা ক্যাপিটালসের। ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহীর ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৩১ রানে অলআউট হয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

সোমবার (১২ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল দুই ওপেনার উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন। দুইজনের ব্যাটে পাওয়ার প্লেতে তোলে ৫৪ রান। এরপর উসমান খানকে সাজঘরে ফিরিয়ে রাজশাহীকে প্রথম উইকেট এনে দেন আবদুল গাফফার সাকলাইন। ২৭ বলে ৪১ রান করেন উসমান খান।

আরও পড়ুন

এরপর থেকে নিয়মিত উইকেট হারিয়েছে ঢাকা। একে একে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুনরা। গোল্ডেন ডাকের শিকার হন সাইফ। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর ইমাদ ওয়াসিম, নাসিররা চেষ্টা করলেও বড় হয়নি ঢাকার পুঁজি।

fbf17a55-73ee-48fd-b61e-5d4a0a1dbfc7

একটি করে চার ও ছক্কা হাঁকান নাসির। ২৭ বলে ২৪ রান করে বিনুরা ফার্নান্দোর শিকার হন এই ব্যাটার। ভালো করতে পারেননি শামীম পাটোয়ারী। শেষদিকে সাব্বিরের ১৪ রানের পরও বড় হয়নি ঢাকার সংগ্রহ। ১৩১ রানে অলআউট হয় তারা।

রাজশাহীর হয়ে ৪ উইকেট শিকার করেন আবদুল গাফফার সাকলাইন। হ্যাটট্রিক করেন রিপন মন্ডল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের