ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এর আগে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসছে এই ট্রফি। এবারের বিশ্বকাপ ট্রফির সফরের স্পন্সর হিসেবে রয়েছে কোমলপানীয় কোম্পানি কোকা-কোলা।

এর আগে ২০০২ জাপান-কোরিয়া, ২০১৪ ব্রাজিল এবং সর্বশেষ কাতার বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসেছিল। ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে।

বিশ্বকাপ ২০২৬ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। সেই সঙ্গে প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। এবারের আয়োজক তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আরও পড়ুন

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

আরটিভি/এসআর/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
আরও পড়ুন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর
নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ
কারিগরি বোর্ডের শোকজ পাওয়া ৩৪ কেন্দ্র সচিবের তালিকা প্রকাশ
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে