কোকা-কোলার পৃষ্ঠপোষকতায় ঢাকা সফরে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৮:৩২ এএম


কোকা-কোলার পৃষ্ঠপোষকতায় ঢাকা সফরে বিশ্বকাপ ট্রফি
ছবি: সংগৃহীত

আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। চতুর্থবারের মতো বাংলাদেশে আসছে এই ট্রফি। এবারের বিশ্বকাপ ট্রফির সফরের স্পন্সর হিসেবে রয়েছে কোমলপানীয় কোম্পানি কোকা-কোলা।

বিশ্বকাপ ২০২৬ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। সেই সঙ্গে প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। এবারের আয়োজক তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। 

আরও পড়ুন

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

আরটিভি/এসআর/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission