ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এটা ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জেতার সঠিক সময়: কাফু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার কাফু। ছবি: সংগৃহীত

সবশেষ ২০০২ সালের বিশ্বকাপে সোনালি ট্রফি হাতে নিয়েছিল সেলেসাওরা। এরপর থেকে হেক্স মিশনের স্বপ্ন নিয়ে পাঁচটি বিশ্বকাপে নামলেও ফাইনাল খেলা হয়েনি ব্রাজিলের। তবে ২০২৬ বিশ্বকাপে ভিনি-রাফিনিয়াদের হাত ধরে ব্রাজিলের হেক্সা মিশন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির দুইবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার কাফু।

মঙ্গলবার (২০ এপ্রিল) মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস এওয়ার্ডস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাফু বলেন, শেষ শিরোপার ২৪ বছর পর আমি মনে করি, এটা ব্রাজিলের জন্য উপযুক্ত সময়।

কাফু ছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক। ওই আসরের ফাইনালে জার্মানিকে হারায় ২-০ গোলে ব্রাজিল। এছাড়া ১৯৯৪ সালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ী দলেও তিনি ছিলেন।

আরও পড়ুন

বর্তমান ব্রাজিল দলে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন কার্লো আনচেলত্তি, যাকে ‘সিরিয়াল উইনার’ হিসেবে উল্লেখ করেছেন কাফু। তার মতে, দলের আক্রমণভাগ ও মিডফিল্ড শক্তিশালী থাকলেও রক্ষণভাগ আরও মজবুত করার দিকে নজর দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

কাফু বলেন, ‘যদি ব্রাজিল বিশ্বকাপে গোল না খায়, তাহলে তারা প্রতি ম্যাচেই অন্তত একটি গোল করতে পারবে।’

ভিনিসিয়ুস জুনিয়রের ওপরও বড় প্রত্যাশা রাখছেন কাফু। সাম্প্রতিক সময়ে বিতর্কে জড়ালেও বিশ্বকাপ মঞ্চকে নিজেকে প্রমাণের সেরা সুযোগ হিসেবে দেখছেন তিনি।

এছাড়া তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের প্রশংসা করে কাফু বলেন, ‘সে ভবিষ্যতে দলের জন্য অনেক অবদান রাখতে পারবে।’ ফরাসি ক্লাব অলিম্পিক লিওনাইসে লোনে খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর তালিকায় ব্রাজিলকে শীর্ষ পাঁচে রাখা হয়েছে। বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়, যা শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও