ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখতে যেসব নথি সঙ্গে রাখতে হবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: সংগৃহীত

অনেক আগেই জানা গিয়েছিল ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। আর এ জন্য ভক্তদের উদ্দেশ্যে একটি ক্যামপেইন চালু করেছিল কোকা-কোলা। আর এই ক্যামপেইনে বিজয়ীদের জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে।

ট্রফির কাছে যাওয়ার জন্য কোকা-কোলার ক্যাম্পেইন বিজয়ীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। এরপর যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে আনতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বিশ্বকাপের ট্রফিবাহী বিমান। এবার হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে বিশ্বকাপ ট্রফি।

তবে ফুটবল ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদও। মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফিটি। সন্ধ্যায় ৬টায় আবারও নতুন গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেবে ট্রফিটি।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ ২০২৬। তিনটি আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থাকছে আগের চেয়ে বেশি দল, বেশি ম্যাচ এবং আরও বড় উদযাপন। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

আরও পড়ুন

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

আরটিভি/এসআর/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পলিথিনের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’নিয়ে ভাইরাল কুকুরেয়া
বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস
এটা ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জেতার সঠিক সময়: কাফু
ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জয়ের ইতিহাস