ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৪ মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় জটিলতায় পড়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আগামী ৭ ফেব্রুয়ারি স্বাগতিক ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরের আগে মার্কিন দলের প্রাথমিক স্কোয়াডে থাকা চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেট-এর প্রতিবেদনে জানানো হয়, ভিসা না পাওয়া চার ক্রিকেটার হলেন—অভিজ্ঞ পেসার আলী খান, উইকেটরক্ষক-ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। এদের মধ্যে আলী খান যুক্তরাষ্ট্র দলের অন্যতম প্রধান বোলিং অস্ত্র। তিনি এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন।

আলী খান নিজেই ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভিসা জটিলতার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র দলের প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এই ভিসা সংকট শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং অন্যান্য অংশগ্রহণকারী দলের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতে প্রবেশে বাধা দেওয়া হলে জিম্বাবুয়ে, ইতালি ও নেদারল্যান্ডসের মতো দলগুলোও বিপাকে পড়তে পারে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত। একইভাবে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইতালি ও নিয়মিত অংশগ্রহণকারী নেদারল্যান্ডস দলে রয়েছেন একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার।

আরও পড়ুন

এ বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের ভিসা নিশ্চিত করার দায়িত্ব আয়োজক দেশের ওপরেই বর্তায়।

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে এই স্পর্শকাতর ভিসা ইস্যু কীভাবে সমাধান হয়, সেদিকেই এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু