ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘পারফরম্যান্স নেই ক্ষতিপূরণ কিসের’, ক্রিকেটারদের কড়া বার্তা বিসিবি পরিচালকের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
বিসিবি পরিচালক নাজমুল। ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মাঝে ক্রিকেটারদের পাওনা ও ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল। বুধবার(১৪ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বিশ্বকাপে না খেললে আর্থিক লোকসান কেবল ক্রিকেটারদেরই হবে। ভারতের ভেন্যু নিয়ে বোর্ডের অনড় অবস্থানের কারণে টাইগাররা যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলে তবে ক্রিকেটাররা তাদের ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস থেকে বঞ্চিত হবেন।

বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে নাজমুল উল্টো প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ক্রিকেটাররা কাঙ্ক্ষিত পারফর্ম করতে না পারলে বোর্ড তো তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চায় না তবে কেন এখন ক্ষতিপূরণের প্রশ্ন উঠবে? তার মতে আজ পর্যন্ত কোনো বৈশ্বিক ট্রফি জিততে না পারলেও বোর্ড ক্রিকেটারদের পেছনে বিনিয়োগ কমিয়ে দেয়নি বরং সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে।

আরও পড়ুন

ভবিষ্যতে ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্ধারণ হতে পারে বলেও ইঙ্গিত দেন এই পরিচালক।

নাজমুল জানান, যদিও এটি তার ব্যক্তিগত মতামত তবুও সামনে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ক্রিকেটাররা মাঠে গিয়ে কিছু করতে না পারলে সেই দায়ভার তাদেরই নিতে হবে এবং প্রতিবার ব্যর্থ হওয়ার পরও ক্ষতিপূরণের দাবি তোলা অবান্তর বলে তিনি মনে করেন।

আইসিসি থেকে ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে। এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ক্রিকেটও এক বড় সংকটের মুখে পড়তে পারে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি