ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরকার আমাদের টাকা দেয় না, আমরাই বরং ট্যাক্স দিই: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের আয় নিয়ে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের এক মন্তব্যের জন্য বিপিএলের মাঝখানে ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এই মন্তব্যের জবাবে মেহেদী হাসান মিরাজ জানিয়ে আমরা সরকার থেকে টাকা পায় না, বরং আমরা সরকারকে ২৫ শতাংশ ট্যাক্স দিই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিরাজ। বাংলাদেশের জনগণ মনে করে, তাদের টাকায় বেতন পায় ক্রিকেটাররা। কিন্তু ভিন্ন কথা জানিয়েছেন এই ক্রিকেট অলরাউন্ডার।

মিরাজ বলেন, আমরা যখন খারাপ খেলি তখন দর্শকরা বলে আমাদের টাকায় খেলছে কিন্তু ফল আসছে না। আমি অনেক জায়গায় এই জিনিসটা ফেস করেছি। এটা একটু ক্লিয়ার করা দরকার। জনগণের জানা দরকার ক্রিকেটাররা আয় করে থাকে আইসিসির রেভিনিউ থেকে এবং স্পন্সর থেকে। আমরা খেলি বলেই এই আয়গুলো হয়। আমরা সরকার থেকে কোনো টাকা পাই না, বরং আমরা সরকারকে ২৫ শতাংশ আয়কর দিয়ে থাকি।

এর আগে,১৪ জানুয়ারি রাতে এক সংবাদ সম্মেলনে এম নাজমুল বলেন, বিশ্বকাপ না খেললে বিসিবির ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। বোর্ডের লাভ-ক্ষতি এখানে আসে না। এছাড়াও তিনি প্রশ্ন তুলেছেন, “বিশ্বকাপে পারফরম্যান্স না করলে বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কী যুক্তিতে?

তিনি আরও বলেন, আমরা তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করি, তারা গিয়ে কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা কোনো বৈশ্বিক কাপ আনতে পারিনি।

আরও পড়ুন

নাজমুলের এসব মন্তব্যের পর ক্রিকেটারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কোয়াব একাধিকবার সংবাদ সম্মেলনে তার পদত্যাগের দাবি তুলেছে এবং অবশেষে বিপিএলের ম্যাচ বয়কট পর্যন্ত সংঘটিত হয়। বিসিবি বিষয়টি গুরুত্ব দিয়ে এম নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে এখনও তিনি পদত্যাগের কোনো ঘোষণা দেননি, ফলে ক্রিকেটাররা তাদের অবস্থান কঠোরভাবে বজায় রেখেছে।

বর্তমানে বিসিবি শাস্তিমূলক ব্যবস্থার পথে হাঁটছে এবং এম নাজমুলের বিতর্কিত বক্তব্যের ব্যাপারে কার্যক্রম চলছে। তবে তার ভবিষ্যত কী হবে তা ক্রিকেটাঙ্গনের নজর কেন্দ্রে রয়েছে।

আরটিভি/এসআর/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মিরাজকে টপকে দুইয়ে রাজা
ম্যাচসেরা পারফরম্যান্সে সিপিএলে অভিষেক রাঙালেন মিরাজ
বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ বার্তা শান্ত-তাসকিন-মিরাজের
অভিষেকেই সিপিএলে মিরাজের বাজিমাত