
চলমান বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্সের। এদিন আগে ব্যাট করতে নেমে সিলেট ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী।
শুক্রবার (১৬ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাহিবজাদা ফারহানের জুটিতে ১৭ রান আসে রাজশাহীর। ৭ বলে ৯ রান করে সাজঘরে ফিরেছেন তানজিদ। সুবিধা করতে পারেননি ফারহানও। ১২ বলে ১৪ রান করেন তিনি।
এরপর ক্রিজে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। জোড়া উইকেট হারালেও পাওয়ার-প্লেটা ভালোই গিয়েছে রাজশাহীর। ২ উইকেট হারিয়ে ৬ ওভারে ৫৬ রান তোলে রাজশাহী।
তবে দলীয় ৮৩ রানের মাথাতে বিদায় নেন শান্ত। ২১ বলে ৩৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন অধিনায়ক। তাতেই ধীর হয়ে যায় রাজশাহীর ইনিংস। মুশফিক টিকে থাকলেও মাঝে জিমি নিশাম ১০ বলে ১২ রান করে বিদায় নেন। এরপর আর নিজেকে সামলাতে পারেননি মুশফিক।
৩০ বলে ৪০ রান করে আউট হন তিনি। এরপর আরও কয়েকজন আশা যাওয়ার মিছিলে যোগ দিলে ১১৮/৪ থেকে হুট করেই ১২৭/৭ হয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। শেষ দিকে ১৬ বলে ৯ রান করেন রায়ান বার্ল। ৪ বলে ২ রান করেছেন আকবর আলী।
শেষ ওভারে ঝড় তোলেন আবদুল গাফফার সাকলাইন। ১১ বলে ১৬ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন সাকলাইন। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে রাজশাহী।
সিলেটের হয়ে ২টি করে উইকেট নেন শহিদুল ইসলাম এবং নাসুম আহমেদ। ১টি করে উইকেট তোলেন মেহেদী হাসান মিরাজ, রুয়েল মিয়াহ এবং মঈন আলী।
আরটিভি/এসআর

-1790130562-405358_1790130601.jpg)
