ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:১৫ এএম


ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান এক ভিডিও বার্তায় আশা প্রকাশ করেছেন, ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।

সিজান বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ চেষ্টা দেয়, তাহলে ফল আমাদের অনুকূলে আসবে। ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। এই দলে সেই খেলোয়াড়রাই আছেন। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জয়ের জন্য।

বাংলাদেশের প্রধান কোচ নাভিদ নেওয়াজ ভারতীয় দলকে যথেষ্ট সম্মান জানিয়ে বলেন, যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি। ভারত একটি শক্তিশালী দল, আমাদেরও ভালো দল আছে। আমরা প্রক্রিয়ার ওপর মনোযোগ দিয়ে কাজ করছি।

আরও পড়ুন

তিনি আরও যোগ করেন, যদি খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকে এবং সেটি বাস্তবায়ন করতে পারে, তাহলে জয়ের সুযোগ থাকবে। মাঠে ছেলেরা কীভাবে খেলাটি উপস্থাপন করে তা দেখার বিষয়। শেষ পর্যন্ত যেই দল ভালো খেলবে, তারাই জিতবে।

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচে সবাই দৃষ্টি রাখছে এক মজবুত পারফরম্যান্সের দিকে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission