ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের এক পা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনির বিপক্ষে দাপুটে জয়ে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে এক পা এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে ৩০ রানের ব্যবধানে জয় পেয়ে গ্রুপের শীর্ষে উঠেছে নিগার সুলতানার দল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে তোলে ১৬৮ রান। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ৪৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেলেও মাঝের ওভারগুলোতে রানগতি কিছুটা কমে যায়। দিলারা ৩৫ রান করে আউট হন, শারমীন আক্তার করেন ২৮। শেষ দিকে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ৬২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। স্বর্ণা ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন, সোবহানা খেলেন ২৪ বলে ৩৪ রানের কার্যকর ইনিংস।

পাপুয়া নিউগিনির পক্ষে মাইরি টম, হিনাও থমাস ও দিকা লোহিয়া একটি করে উইকেট নেন।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ছিল পাপুয়া নিউগিনি। ৩.১ ওভারে ৩২ রান তুললেও দ্রুত দুই উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে। এরপর ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমির ৫৪ রানের জুটিতে কিছুটা লড়াই করে তারা। তবে ১৪তম ওভারে ব্রেন্ডা (৩৫) আউট হওয়ার পর ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। ২ উইকেটে ৯৮ রান করা দলটি শেষ পর্যন্ত ১৩৮ রানেই গুটিয়ে যায়।

আরও পড়ুন

বাংলাদেশের হয়ে সাতজন বোলারই উইকেট নেন, কেবল সুলতানা খাতুন ছাড়া সবাই এক করে উইকেট শিকার করেন।

এই জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। সামনে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে একটি জয় পেলেই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে নিগার সুলতানাদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
টোকিওর ফ্যাশন মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
বুটেক্সে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ডাই কেম এক্সপো’
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য