
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ এর এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর দল নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ১১১ রানই সংগ্রহ করতে পারে পুরো ২০ ওভারে। এই ফলাফল তাদের ফাইনালে যাওয়ার স্বপ্নকে কঠোর আঘাত করেছে।
রংপুরের পক্ষ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৩৩ রান করেন। পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ করেন ৩০ রান। নুরুল হাসান সোহান ২৪ বলে ১৮ রান যোগ করেন। অন্যদিকে, তাওহিদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস ও কাইল মেয়ার্স ২৯ রান এর মধ্যেই আউট হন, যা দলের জন্য বড় ধাক্কা।
সিলেট টাইটানসের বোলিং দলে খালেদ আহমেদ দারুণ বোলিং করেন। মাত্র ৪ ওভার বল করে ১৪ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। ক্রিস ওকস ও নাসুম আহমেদও ২টি করে উইকেট শিকার করেন। নাসুম ৪ ওভারে ১২ রান খরচ করেন, আর ওকস ১৫ রান খরচ করে তার ওভার শেষ করেন।
এই ফলাফল রংপুর রাইডার্সের জন্য বড় ধাক্কা, এখন তাদের ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে, আর সিলেট টাইটানস ফাইনালে ওঠার স্বপ্ন আরেক ধাপ এগিয়ে নিয়েছে।
আরটিভি/এসকে


