ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে জায়গা পেতে যেভাবে নিজেকে প্রস্তুত করছেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। সম্প্রতি এক বছরের জন্য শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। ক্লাব সতীর্থরা যখন ছুটিতে, তখন নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। লক্ষ্য একটাই সম্পূর্ণ ফিট হয়ে বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা নিশ্চিত করা।

বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। কারণ, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে শতভাগ ফিটনেসই একমাত্র শর্ত। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ফিটনেস ফিরে পেতে প্রতিদিনই আলাদা করে অনুশীলন করছেন সাবেক বার্সেলোনা তারকা।

নেইমার নিজেও সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের শারীরিক উন্নতির আপডেট দিচ্ছেন। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা যায়, ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে বিভিন্ন ব্যায়ামে ব্যস্ত তিনি। একটি ছবিতে হাঁটুর অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় ব্যান্ডেজ স্পষ্ট দেখা যায়। তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে, পুনর্বাসনের পথটা মোটেও সহজ নয়।

গত ২২ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচার করান নেইমার। এরপর থেকে তিনি সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার এবং সান্তোসের অধীন একটি কমিউনিটিতে অবস্থিত নিজের ব্যক্তিগত জিমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এই সপ্তাহ থেকে তিনি পুনর্বাসনের শেষ ধাপে প্রবেশ করেছেন। লক্ষ্য ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই সান্তোসের স্কোয়াডে ফেরার মতো প্রস্তুত হওয়া।

ধারণা করা হচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহে শারীরিক ট্রানজিশন ট্রেনিং শুরু করবেন নেইমার, যেখানে পূর্ণমাত্রার শারীরিক চাপ থাকবে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলার জন্য নিজেকে প্রস্তুত করার প্রত্যাশাও রয়েছে তার। সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মাঠে ফিরতে পারেন তিনি। ৪ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে সান্তোসের ম্যাচ দিয়ে তার প্রত্যাবর্তন হতে পারে, যদিও সেটা নির্ভর করবে বল নিয়ে অনুশীলন ও ম্যাচ-ফিটনেসের ওপর।

২০২৪ সালের শুরুতে ইনজুরির ধকল নিয়ে সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর সান্তোসে ফেরেন নেইমার। এরপর একাধিকবার চোটে পড়লেও গত মৌসুমের শেষ দিকে ঝুঁকি নিয়েই খেলেন তিনি। ইনজুরি নিয়েই মাঠে নেমে দলকে সেরি ‘এ’ থেকে রেলিগেশন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড। তার সেই অবদানের কারণেই সান্তোস কর্তৃপক্ষ নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ধৈর্যশীল অবস্থানে রয়েছে এবং শেষ মুহূর্তে চুক্তি নবায়নের অনিশ্চয়তাও কেটে গেছে।

এদিকে আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে ব্রাজিলের চূড়ান্ত দল গঠনের জন্য খুব বেশি সময় হাতে নেই কোচ কার্লো আনচেলত্তির। ধারণা করা হচ্ছে, মার্চে দুটি প্রীতি ম্যাচের পরই স্কোয়াড চূড়ান্ত করবেন তিনি।

আরও পড়ুন

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, যদি নেইমার স্কোয়াডে থাকার যোগ্য হয় এবং শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো অবস্থায় থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। নেইমারকে নিয়ে যেমন ভাবতে হবে, তেমনি নেইমার ছাড়া ব্রাজিলকেও কল্পনা করতে হবে।

সবকিছু মিলিয়ে বিশ্বকাপের টিকিট পেতে নেইমারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিটনেস প্রমাণ করা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
মায়ের পেটে থাকা শিশুর অস্ত্রোপচার, চিকিৎসকদের অসাধারণ সাফল্য
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি