
বিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় টস জিতে সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে আগে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স।
এই ম্যাচে রাজশাহীর একাদশে এসেছে বড় চমক। প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ব্ল্যাক ক্যাপসদের সাবেক অধিনায়ক আজ সকালেই ঢাকায় পৌঁছান। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করে মাত্র কয়েক ঘণ্টার বিরতি নিয়েই সন্ধ্যায় মাঠে নামেন তিনি।
উইলিয়ামসনকে অন্তর্ভুক্ত করে রাজশাহী ওয়ারিয়র্স একাদশে এনেছে মোট চারটি পরিবর্তন। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ রুবেল, তানজিম হাসান সাকিব ও এসএম মেহরব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নতুন সমন্বয়ে ভালো শুরুর প্রত্যাশায় রাজশাহী শিবির।
রাজশাহীর একাদশ
শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, কেন উইলিয়ামসন, জিমি নিশাম, এসএম মেহরব হোসেন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, আব্দুল গাফফার সাকলাইন ও বিনুরা ফার্নান্দো।
সিলেটের একাদশ
পারভেজ হোসেন, জাকির হাসান, আরিফুল ইসলাম, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।
আরটিভি/এসকে

-1790130562-405358_1790130601.jpg)
