ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে কার্যত দুটি পথই খোলা ছিল ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া অথবা পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানো। শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার অবস্থানেই অনড় থাকল বাংলাদেশ সরকার ও বিসিবি।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধে সুবিচার করেনি। সরকারের পক্ষ থেকেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই অবস্থানে তারা দৃঢ়ভাবে অনড়।

ড. আসিফ নজরুল আরও বলেন, আমরা সবাই স্বাভাবিকভাবেই চাইতাম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়েছে, সেটির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো অনুমান বা বায়বীয় বিশ্লেষণ থেকে তৈরি হয়নি, বরং বাস্তব ঘটনার ভিত্তিতেই আমাদের এই সিদ্ধান্ত।

তার বক্তব্যে আরও স্পষ্ট করা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই বাংলাদেশের এই অবস্থান এবং সেই উদ্বেগ এখনো বহাল রয়েছে।

এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, বাংলাদেশ এখনও চায় তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। তিনি বলেন, আমরা বিকল্প ভেন্যুর দাবিতে লড়াই চালিয়ে যাব।

এদিকে, কট্টরপন্থীদের আন্দোলনের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের একটি দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে আইসিসি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিল।

আরও পড়ুন

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, মুস্তাফিজ নিজে আইপিএল থেকে সরে দাঁড়াননি, তার কোনো ইনজুরি ছিল না এবং বিসিবিও তার এনওসি বাতিল করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এই ঘটনার পরই আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করি এবং বিকল্প ভেন্যুতে খেলার দাবি জানাই।

বাংলাদেশের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবির বিষয়ে কী অবস্থান নেয়।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৪৯ বছরের টেস্টে জিম্বাবুয়ে-আফগানিস্তানের নতুন ইতিহাস
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন অধ্যায় লিখল জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শারজায় দুই দলের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো একই ম্যাচে দেখা মিলেছে তিনটি ৫০০ বা তার বেশি রানের ইনিংসের।
১৪৯ বছরের টেস্টে জিম্বাবুয়ে-আফগানিস্তানের নতুন ইতিহাস
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে চলতি বছরের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন এই একাদশে জায়গা পাননি।
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের টাইগার যুবারা।
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ 
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
বগুড়ার ঐতিহাসিক শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামটির আধুনিকায়নে নেওয়া হয়েছে হাইব্রিড মডেলের পরিকল্পনা। এর আওতায় পুরোনো স্থাপনার কিছু অংশ রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করা হবে, আর বাকি অংশ ভেঙে নির্মাণ করা হবে নতুন অবকাঠামো। সব প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে পারে দৃশ্যমান নির্মাণকাজ।
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
আরও পড়ুন
আইরিশদের বিপক্ষে ১১ রানে হারল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের পাঁচ রেকর্ড
তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ