ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামকে কাঁদিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের শিরোপা নির্ধারণী ফাইনালে একতরফা দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি ঘরে তোলে নাজমুল হোসেন শান্তর দল।

টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস। তবে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিম ও ফারহান আহমেদের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে ফিরলেও তানজিদ ছিলেন দুর্দান্ত ছন্দে।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন তানজিদ। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে আউট হন। এরপরও থামেননি তানজিদ। দায়িত্বশীল ও বিধ্বংসী ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের স্মরণীয় এক সেঞ্চুরি। ৬২ বলে ১০০ রানের ইনিংসে ছয়টি চার ও সাতটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ওপেনার। এটি ছিল চলতি বিপিএলে তার চতুর্থ সেঞ্চুরি এবং বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সেঞ্চুরি। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে সংগ্রহ করে ১৭৪ রান। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কোনো জুটিই গড়ে উঠেনি। মির্জা বেগ সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস থামে ১১১ রানে।

রাজশাহীর পক্ষে দুর্দান্ত বোলিং করেন বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় চারটি উইকেট নেন তিনি। এছাড়া হাসান মুরাদ তিনটি, জিমি নিশাম দুটি এবং আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট শিকার করেন।

আরও পড়ুন

এর মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তিনবার ঢাকা, দুবার করে রাজশাহী ও বরিশাল এবং একবার রংপুর রাইডার্স।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের