ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। শনিবার(২৪ জানুয়ারি) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মহসিন নাকভি বলেন, ভারত ও পাকিস্তান অতীতে যে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির সেই একই হাইব্রিড মডেল বা ভেন্যু বদলের নীতি অনুসরণ করা উচিত। আইসিসি যদি বাংলাদেশের যৌক্তিক দাবি উপেক্ষা করে তবে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন

নিরাপত্তাশঙ্কায় বিসিবি ভারতে বিশ্বকাপ না খেলার অনুরোধ জানালেও আইসিসি তা নাকচ করে দেয় এবং অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার খবর সামনে আসে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নাকভি এই পদক্ষেপকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে ক্রিকেটের একটি বড় অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি আইসিসির এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন কেন একটি দেশের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আর অন্য দেশের ক্ষেত্রে বিপরীত আচরণ করা হবে।

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে নাকভি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি ফিরলেই এ বিষয়ে পিসিবির পরবর্তী পদক্ষেপ পরিষ্কার করা হবে। নাকভি রসিকতা করে বলেন যে পরিস্থিতির প্রয়োজনে তাদের ‘প্ল্যান এ, বি এবং সি’ সব কিছুই প্রস্তুত রয়েছে।

আইসিসির বোর্ড সভায় নিজের অবস্থান স্পষ্ট করার কথা জানিয়ে তিনি বলেন, কোনো দেশ এককভাবে অন্য দেশকে নির্দেশ দিতে পারে না এবং এমন বৈষম্য চললে পাকিস্তান নিজের অবস্থানে অটল থাকবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা