ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বড় সুখবর। ছবি: সংগৃহীত

২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেননি তিনি। তবে ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে সাকিবকে দলে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি বোর্ড সভায় আলোচনায় আসেন সাকিব ইস্যু। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবকে দলে ফেরানোর বিষয়ে। সভার পর এই কথা জানান বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

তিনি বলেন, সাকিবকে আবারও জাতীয় দলে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা তাকে দলে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

আরও পড়ুন

সাকিবকে ফেরানোর প্রক্রিয়ার সবশেষ অবস্থা জানতে চাইলে একটি জাতীয় দৈনিককে আসিফ আকবর বলেন, এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।

সেই সিরিজই দেশের হয়ে সাকিবের শেষ সিরিজ হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক এবং সেটা এই পাকিস্তান সিরিজ থেকেই। তার আসার সুযোগটা আগে তৈরি হোক। এরপর সে খেলা চালিয়ে যাবে কি না, সেটা তার সিদ্ধান্ত।

এর আগেও চেয়েছেন দেশে এসে আবার জাতীয় দলে খেলতে, কিন্তু পারেননি। ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকে বিসিবিও চাইছে তাকে ফেরাতে, এখন পর্যন্ত ব্যর্থ তারাও। তবে বিসিবি এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার।

তাই তাকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার দুই ফুটবলারের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা।
ফাইনালে সংঘর্ষের ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে নিজের তৃতীয় আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ৩৬তম জন্মদিনে নয়, বরং টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন 
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম