ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই সাকিবের: ক্রীড়া প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম
আমিনুল হক ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ঘটনায় দেশে ফিরে তার জাতীয় দলে খেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাকিবের খেলার বিষয়ে আজ ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আমিনুল বলেছেন, দেশে ফিরে জাতীয় দলের হয়ে তার আর খেলার সুযোগ নেই। একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থান ছিল, সেখান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন তিনি। আমার মনে হয় না তার দেশে ফেরার কোনো সুযোগ আছে। আর দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আমিনুল আরো বলেছেন, একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্যরা তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে দাঁড়ানোয় তাই দেশে ফিরে তার জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।

আজ দেশে ফেরা নিয়ে রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন সাকিবও।

সাক্ষাৎকারে জানিয়েছেন, নিরাপত্তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সব কিছুরই মুখোমুখি হব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী