বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৫ পিএম


বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শুরুর আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এখনো বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে তারা।

বিজ্ঞাপন

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। এই ম্যাচের টসের পরই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়। এ বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি।

তবে পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এখনো পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পিসিবি সভাপতি মহসিন নাকভি এর আগে জানিয়েছিলেন, সোমবার(২ ফেব্রুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সবাই মিলে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নাকভি। ওই বৈঠকে বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ বিষয়ে সরকারের দিকনির্দেশনা নেওয়া হয় বলে জানা গেছে। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখন পুরোপুরি দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission