ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে খেলার প্রস্তাব দিয়ে উগান্ডার ব্যঙ্গাত্মক পোস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না এই অনিশ্চয়তা ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সহযোগী দেশ উগান্ডা। সম্ভাব্য শূন্যস্থান পূরণের ইঙ্গিত দিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড, যা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ভারতের ভেন্যুতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করায় আগেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই পথে পাকিস্তানও যদি সরে দাঁড়ায়, তাহলে আইসিসিকে দ্রুত বিকল্প দল বেছে নিতে হবে।

এমন পরিস্থিতির মধ্যেই উগান্ডা ক্রিকেট ব্যঙ্গাত্মক একটি পোস্টে নিজেদের প্রস্তুতির কথা জানায়। পোস্টে তারা লেখে, প্রিয় আইসিসি, যদি টি–টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, উগান্ডা সম্পূর্ণ প্রস্তুত। ব্যাগ গোছানো, প্যাড পরা সব শেষ। পাসপোর্টগুলোও গরম (বরফ নয়)। কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না কিংবা কোনো জাহাজকে মাঝপথ থেকে ইউ–টার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ? আমরা আমাদের সাহসী কিট নিয়েই হাজির হব।

ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা, এই পোস্টের মাধ্যমে উগান্ডা বোঝাতে চেয়েছে শেষ মুহূর্তে ডাক এলে তারা কোনো শর্ত ছাড়াই বিশ্বকাপে খেলতে প্রস্তুত।

আরও পড়ুন

উগান্ডার এই পোস্টটি মূলত আইসল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক একটি ঘোষণার প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। এর আগে আইসল্যান্ড ক্রিকেট জানিয়েছিল, পাকিস্তান সরে দাঁড়ালে তারাও বিশ্বকাপে খেলবে না। আইসল্যান্ড তাদের পোস্টে লেখে, ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, পাকিস্তান সরে দাঁড়ালে আমরা তাদের স্থলাভিষিক্ত হচ্ছি না। আমাদের এই হার উগান্ডার অর্জন। তাদের জন্য শুভকামনা।

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে থাকলেও পাকিস্তান ক্রিকেট দল প্রস্তুতির অংশ হিসেবে কলম্বো সফরের দিনক্ষণ ঠিক করেছে। আগামী ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান দলের। ইতোমধ্যে সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের