ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে উড়ছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ জিতে মূলপর্ব এক প্রকার নিশ্চিতই করে রেখেছিল বাংলাদেশ। এরপর শুক্রবার যুক্তরাষ্টের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট কাটে টাইগ্রেসরা। সুপার সিক্স শেষ হতে এখনো এক ম্যাচ বাকি, প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে ডাচরাও।

ডাচদের হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে বাছাই শেষ করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেছেন, বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি। শেষ ম্যাচ জিতে হতে চান চ্যাম্পিয়ন।

শনিবার (৩১ জানুয়ারি) নাহিদা বলেন, আলহামদুলিল্লাহ আমরা টানা ছয় ম্যাচ জিততে পেরেছি। আমাদের আরেকটা ম্যাচ আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জয়ের ধারা বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

আরও পড়ুন

তিনি আরও যোগ করেন, একটা দল হিসেবে আলহামদুলিল্লাহ আমরা তিনটা বিভাগেই ভালো করছি। ব্যাটাররা খুবই ভালো করছে, তারা খুব ভালো ফর্মে রয়েছে। আশা করি তারা এই ফর্মটা ধরে রাখবে। বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের চার থেকে পাঁচ মাসের একটা সময় রয়েছে। আমরা চেষ্টা করব সেরা প্রস্তুতিটা নিয়ে বিশ্বকাপে যাওয়ার জন্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
আরও পড়ুন
একই গ্রুপে পড়ল বাংলাদেশ-পাকিস্তান-ভারত