
এমএলএস প্লে-অফে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুঁড়ে মেরে সমালোচনায় ভাসছেন তিনি। সেই সঙ্গে লাল কার্ড দেখানো উচিত ছিল কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) প্রথমার্ধের শেষদিকে মায়ামি যখন ১-০ গোলে পিছিয়ে এবং ১০ জনের দলে পরিণত হয়েছে, ঠিক তখনই তাপিয়ার দিকে বল ছুঁড়ে মারেন মেসি। রেফারি অ্যা-লেন চাপমান দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান।
তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কলম্বাস কোচ লরেন্ট কোর্টোয়া দাবি করেন, মেসির ক্ষেত্রে শাস্তিটা বেশ নমনীয় ছিল। কোর্টোয়া বলেন, সবাই জানে যে তিনি হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তির যোগ্য ছিলেন। এটি সত্যিই খুব দুঃখজনক।
অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন রেফারি চ্যাপম্যান। তিনি জানান, বল ছুঁড়ে মারার ক্ষেত্রে ব্যবহৃত বল প্রয়োগ সামান্য ছিল এবং ঘটনাটি ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’ বা সহিংস আচরণের পর্যায়ে পড়েনি। ব্যবহৃত বল প্রয়োগ ছিল নগণ্য, এবং অপরাধটি সহিংস আচরণের মাত্রায় পৌঁছায়নি।
এর আগে শুরুতেই পেনাল্টি হজম করে চাপে পড়ে মায়ামি; পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তাপিয়া। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন তাহা হ্যাব্রোন। এরপর নিজের জোড়া গোল পূর্ণ করে কলম্বাসের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তাপিয়া।
এই হারে প্লে-অফ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে ইন্টার মায়ামি। আগামী শুক্রবার ওহাইওতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে জিতলেই মেসি ও তার দলকে প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে কলম্বাস।
আরটিভি/এসআর



