বড় জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ১১:০৪ পিএম


বড় জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল 
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেলেও শেষ ম্যাচে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। সুপার সিক্স পর্বের নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৭৪ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৮ ওভার ৪ বলেই ১৭৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ১৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। এরপর অধিনায়ক সিম্বারাসে মুদুজেনগেরে একপ্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭০ রান। তবে অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে না পারায় দুইশ রান ছোঁয়ার আগেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

আরও পড়ুন

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার রিফাত বেগ দ্রুত ফিরলেও জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম মিলে দলের ইনিংস গড়েন। জাওয়াদ আবরার ২৫ রান করে বিদায় নিলেও তামিম তুলে নেন ব্যক্তিগত ফিফটি।

তামিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডারে একমাত্র রিজান ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রিজান করেন ৪৭ রান। শেষদিকে আল ফাহাদের কার্যকর ক্যামিও ইনিংসে ভর করেই আড়াইশ রানের গণ্ডি পার করে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশের যুবারা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission