ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছে না ‘এ’ প্লাস ক্যাটাগরি, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটে এখন আলোচনা কেন্দ্র বিন্দুতে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। যেখানে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার পথে যাচ্ছে বোর্ড।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। নতুন এই চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা ও সংশোধিত বেতন কাঠামো এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় এ বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় পরিবর্তন আনে। তখন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা চুক্তির পরিবর্তে চালু করা হয় পাঁচটি ক্যাটাগরি (এ প্লাস, এ, বি, সি ও ডি। তিন ফরম্যাটেই নিয়মিত পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ বেতন কাঠামো হিসেবে রাখা হয়েছিল ‘এ প্লাস’ ক্যাটাগরি।

আরও পড়ুন

তবে বর্তমানে জাতীয় দলে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি ধারাবাহিকভাবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—এই তিন সংস্করণেই নিয়মিত খেলছেন। এ কারণেই নতুন চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখার যৌক্তিকতা দেখছে না বিসিবি।

বিসিবির উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা শনিবার (৩১ জানুয়ারি) ক্রিকবাজকে বলেন, এবার কেন্দ্রীয় চুক্তিতে আমরা ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কেউই তিন সংস্করণে নিয়মিত খেলছে না, যা এই ক্যাটাগরিতে থাকার অন্যতম প্রধান শর্ত। আমরা ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করেছি, এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যুক্ত হতে যাচ্ছেন ছয়জন নতুন ক্রিকেটার। তারা হলেন- শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০২৬ সালের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় আছেন- নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদসহ নতুন ছয় ক্রিকেটার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস