ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের আজকের দিনে ৬০ বছর বয়সে মারা যান তিনি। চলে গেছেন তিনি, কেটে গেছে পুরো ৬টি বছর। মৃত্যুর পর ৬ বছর পেরিয়ে গেলেও তার স্মৃতি আজও কোটি মানুষের হৃদয়ে অমলিন।

১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে অবস্থিত ভিলা ফিয়োরিতোতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল তার।

মাত্র আট বছর বয়সে তিনি ‘লস সেবোলিতাস’ নামে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুত ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেন।

আর্জেন্টিনার জাতীয় দলের এই সাবেক অধিনায়ক, যিনি আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, এবং নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন, তার অবদান ভুলে যাওয়া অসম্ভব। তার খেলার জাদু ও ব্যক্তিত্ব আজও তাকে ফুটবলের আইকন করে রেখেছে।

ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি দলকে শিরোপা জিতিয়েছিলেন। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল আজও ইতিহাসের অংশ: 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি।'

ক্লাব পর্যায়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল ইতালির নাপোলিতে, যেখানে তিনি ১৯৮৭ ও ১৯৯০ সালে দলকে প্রথমবারের মতো সিরি এ শিরোপা জিতিয়েছিলেন। তবে তার ক্যারিয়ার ছিল বিতর্কময়ও, যার মধ্যে কোকেইন সেবনের জন্য ১৯৯১ সালে ১৫ মাসের নিষেধাজ্ঞা অন্যতম।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। চার বছর পরেও, ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসভির বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে রিয়ালের ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে এগিয়ে যায় পিএসভি। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখায় লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে বড় জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভিকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গতিময় শটে দলকে সমতায় ফেরান ভেদে ভালভার্দে। এরপর জোড়া গোল করেন এমবাপ্পে, বাকি দুটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য পিছিয়ে ছিল হোসে মরিনিয়োর দল। পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। বক্সের মধ্যে সভেন মাইনান্সকে ফাউল করার দায়ে অরেলিয়েন চুয়ামেনিকে পেনাল্টির বাঁশি শোনান রেফারি।  স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পেরিসিচ। বিরতির আগে আর কোনও গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ডাচ ক্লাবটি। বিরতির পর বদলি হিসেবে জুড বেলিংহ্যামকে মাঠে নামান মরিনিয়ো। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র।  দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আর্দা গুলারের ব্যাকহিল পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান ফেদেরিকো ভালভার্দে। এরপর ম্যাচের ৬০ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহ্যাম।  প্রায় ২৫ গজ দূর থেকে বল পেয়ে সেটি শূন্যে তুলে ডান পায়ের বাইরের অংশ দিয়ে দুর্দান্ত ভলি করেন ইংলিশ মিডফিল্ডার। তার নিচু হয়ে আসা শট ঠেকানোর কোনও সুযোগই পাননি পিএসভি গোলরক্ষক মাতেই কোভার। চার মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপ্পে।  কোদাই সানোর ভুলে বল পেয়ে আক্রমণ সাজান আর্দা গুলার। তার বাড়ানো বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি। ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। যোগ করা সময়ের কাছাকাছি বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে টানা পাঁচ ম্যাচেই জয় পেলো রিয়াল। এতে ৩৬ দলের লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।  আরটিভি/এসআর  
রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সেঞ্চুরিয়ন টেস্টে আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনে খেলতে নামবে। এ ছাড়াও বুধবার (২৫ নভেম্বর) টিভিতে বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেঞ্চুরিয়ন টেস্ট : ৩য় দিন বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস অ–১৭ বিশ্বকাপ ফুটবল ইকুয়েডর–দক্ষিণ কোরিয়া সন্ধ্যা ৬–৩০ মি., ডিএজেডএন উরুগুয়ে–ফ্রান্স সন্ধ্যা ৭–৩০ মি,, ডিএজেডএন ডেনমার্ক–আর্জেন্টিনা রাত ৯–৩০ মি., ডিএজেডএন অস্ট্রেলিয়া–মোজাম্বিক রাত ৯–৩০ মি., ডিএজেডএন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ স্লাভিয়া প্রাগ–ভিয়ারিয়াল রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১ সাবাহ–বার্সেলোনা রাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২ ব্রুগা–লিভারপুল রাত ২টা, সনি স্পোর্টস ১ স্পোর্তিং–ম্যান ইউনাইটেড রাত ২টা, সনি স্পোর্টস ২ লিল–বায়ার্ন রাত ২টা, সনি স্পোর্টস ৫ আরটিভি/এসআর
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিাইন ফুটবল কর্মকর্তারা, গড়তে চান একাডেমি
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি