ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্যাটের দামের লাগাম টেনে ধরতে নতুন উদ্যোগ এমসিসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমানে ব্যয়বহুল খেলাধুলার মধ্যে অন্যতম হলো ক্রিকেট। খেলাটির প্রধান অস্ত্র ব্যাটের দাম এখন মানুষের নাগালের বাইরে এই বাস্তবতা মাথায় রেখে ক্রিকেটের আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা এমসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেট আইনের সর্বশেষ সংস্করণে ৪২টি আইনের একাধিক ধারায় সংশোধনী আনা হয়েছে। এসব পরিবর্তন ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

এমসিসির ভাষ্য, এই পরিবর্তনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো অপেশাদার ক্রিকেটারদের জন্য খেলাটিকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা।

ব্যাটের দাম

এমসিসির আইনে সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো ল্যামিনেটেড ব্যাট (টাইপ-ডি) ব্যবহারের অনুমতি। এত দিন এই ধরনের ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে ব্যবহারের সুযোগ ছিল। নতুন নিয়মে এখন থেকে বড়দের অপেশাদার বা রিক্রিয়েশনাল ক্রিকেটেও ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করা যাবে।

সাধারণত এই ব্যাটগুলোতে ভালো মানের ইংলিশ উইলো কাঠের সঙ্গে অপেক্ষাকৃত সস্তা কাঠ (যেমন কাশ্মীরি উইলো) যুক্ত করা হয়। এতে ব্যাটের পারফরম্যান্স খুব একটা কমে না, অথচ দাম থাকে অনেক কম।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভালো মানের ইংলিশ উইলো ব্যাটের দাম এক হাজার পাউন্ড বা প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত পৌঁছে গেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট আরও প্রকট হয়েছে।

এমসিসি জানিয়েছে, ল্যামিনেটেড ব্যাট ব্যবহারে ক্রিকেটের গতিপ্রকৃতিতে বড় কোনো পরিবর্তন আসবে না, তবে খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

এমসিসির আইনবিষয়ক ম্যানেজার ফ্রেজার স্টুয়ার্ট বলেন, ইংলিশ উইলোর এখন বড় সংকট। গাছের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। পারফরম্যান্সে বড় পার্থক্য না এনে যদি খেলাটিকে সাধারণ মানুষের নাগালে রাখা যায়, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা