ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দুরন্তকে হারিয়ে অদম্য টুর্নামেন্টে উড়ন্ত শুরু ধূমকেতুর

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেরা হচ্ছে না বাংলাদেশের। তাই ক্রিকেটারদের তিন দলে ভাগ করে অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুরন্ত একাদশকে ৬ উইকেট হারিয়ে শুভ সূচনা করেছে ধূমকেতু একাদশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় দুরন্ত একাদশ। জবাবে ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান করে ধূমকেতু।

রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসন বজায় রাখে ধূমকেতু। উদ্বোধন জুটিতে ২.৫ ওভারে ৩৪ রান এনে দেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ৮ বলে ১৭ রান করে তামিম বিদায় নিলেও ফিফটি তুলে নেন সাইফ। আউট হওয়ার আগে চারটি চার ও তিনটি ছক্কায় ৩০ বলে ৫০ রান আসে সাইফের ব্যাট থেকে। তিনি বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে অপরাজিত থাকেন লিটন। ৪৩ বলে দশটি চারে ৬৫ রান করেন তিনি।

দুরন্ত একাদশের পক্ষে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন মেহেরব হোসেন। এক উইকেট পান রিপন মণ্ডল।

এর আগে, দুরন্ত একাদশের পক্ষে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউই। ওপেনার মাহফিজুল ইসলামের ৩৬ বলে ৩৯ রানই দলের পক্ষে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বলে ১৮ রান করেন দুরন্ত অধিনায়ক আকবর আলি।

আরও পড়ুন

ধূমকেতুর পক্ষে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আরটিভি/এসআর/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
নতুন ক্রিকেট টুর্নামেন্টে টস হেরে ব্যাটিংয়ে দুরন্ত একাদশ