ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে পাকিস্তান দল ঘোষণা করেছে, তারা ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না। যদিও এই ঘোষণা ভারতের ভ্রমণ সূচিতে কোনো পরিবর্তন আনেনি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করেছেন, মাত্র এই ম্যাচের জন্যই তারা নিয়ম অনুসারে কলম্বোতে যাবে।

রোববার পাকিস্তান সরকার জানায়, তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে মাঠে নামবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে না খেলার অবস্থান পুনর্ব্যক্ত করেন। এই অবস্থায় সূর্যকুমার যাদব প্রথমবার মুখ খুলেছেন।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অধিনায়কদের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে খেলতে অস্বীকার করিনি, তারা খেলতে অস্বীকার করেছে। আমাদের ফ্লাইট বুক করা আছে এবং আমরা কলম্বো যাচ্ছি।

শনি‌বার মুম্বাইতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বয়কট ঘোষণা সত্ত্বেও নিয়ম অনুযায়ী ভারতকে ম্যাচের জন্য কলম্বো যেতে হবে। ম্যাচ রেফারি শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান দলকে অপেক্ষা করবেন। যদি পাকিস্তান মাঠে না নামেন, তবে ভারত ওয়াকওভার পেয়ে দুই পয়েন্ট পাবে।

শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুরুতেই রাজনৈতিক টানাপোড়েনের ছায়ায় ঢেকে গেছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে খেলার অনিচ্ছা প্রকাশ করে, ভেন্যু বদলের দাবি করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। পাকিস্তান ছাড়া আইসিসির সব সদস্য বাংলাদেশের দাবির বিরুদ্ধে ভোট দেয়। এরপরও বাংলাদেশ রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

পাকিস্তান সরকার বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে তাদের দলকে ভারতকে বয়কট করার নির্দেশ দেয়। দীর্ঘ সময় ধরে পাকিস্তান ও ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট খেলেনা; তারা কেবল আন্তর্জাতিক বা আঞ্চলিক টুর্নামেন্টে মুখোমুখি হয়।

আরও পড়ুন

ভারত বর্তমানে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। সূর্যকুমার যাদব মনে করেন, তারা টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল।

হাসিমুখে তিনি বলেন, আমরা যেভাবে খেলছি, তাতে আমাদেরই ফেভারিট মনে হচ্ছে। তবে অন্যান্য ১৯টি দলকেও সম্মান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের সেরাটা দিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি