ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের দুই বিখ্যাত মিউজিশিয়ান রিশব শর্মা ও শিবামনি মিলে একটি মেডলি গান পরিবেশন করবেন, যা দিয়ে দর্শকদের ওয়াংখেড়েতে স্বাগত জানানো হবে।

বিশ্বকাপের ট্রফিও আজ উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপস্থিত হবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা শিরোপাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলের প্রতিনিধিস্বরূপ ২০ জন শিশুকে নিয়ে তারা উদ্বোধনী ঘোষণা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে গানের লাইভ পারফরম্যান্স, যেখানে জনপ্রিয় গায়ক ‘বাদশা’ উপস্থিত থাকবেন। নোরা ফাতেহি দলগত নৃত্যের মাধ্যমে পরিবেশনা আরও রঙিন করবেন। মঞ্চে বিশ্বকাপের লোগো দিয়ে সাজানো থাকবে, আর শেষ হবে দৃষ্টিনন্দন আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে। এই অনুষ্ঠান শুধুমাত্র টিকিটধারীরা দেখতে পারবেন।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে দলের নেতৃত্ব সামলাচ্ছেন সূর্যকুমার যাদব, যেখানে অভিষেক শর্মা ওপেনিংয়ে ঝড় তুলছেন। মিডল অর্ডারে তিলক ভার্মাও দলের অন্যতম ভরসা হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

শনিবার(৭ ফেব্রুয়ারি) বিশ্বকাপ শুরু হবে তিনটি ম্যাচ দিয়ে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে মাঠে নামবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিকেল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত ও যুক্তরাষ্ট্রের খেলা অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ পায়নি; তাদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা মঞ্চে আজকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আগামীকাল শুরু হতে যাচ্ছে ক্রিকেটের এই মহাযুদ্ধ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
এবার ক্রিকেটেও দেওয়া হবে ব্যালন ডি’অর, কবে থেকে শুরু
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ফাইনালের সমীকরণ শান্তর কাছে ‘চাপ নয়, প্রেরণা’