ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

জয় শাহর নেতৃত্বের প্রতি আইসিসি বোর্ডের আস্থা এবং ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বৃদ্ধি এবং খেলাটির বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে কাজ চালিয়ে যেতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

পুনর্নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, আইসিসি বোর্ড তার ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি সম্মানিত ও কৃতজ্ঞ। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকে বিশেষ সুযোগ ও দায়িত্ব হিসেবে উল্লেখ করে বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী জয় শাহ। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে খেলাটির জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। তার মতে, অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।

জয় শাহ আরও বলেন, শুধু সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করাই আইসিসির দায়িত্ব নয় বরং ভক্ত, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় ক্রিকেটের জন্য শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

তার বিশ্বাস, মানুষকে একত্রিত করার অসাধারণ ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্যদের সহযোগিতায় ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন এবং ক্রিকেটের উন্নয়নকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে
২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে বিশ্বকাপের।
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
জোহানেসবার্গ টেস্ট / রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার (১৫ নভেম্বর) প্রোটিয়ার মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক করছেন মাহফিজুল ইসলাম রবিন। এদিকে ৩ পেসারের সাথে ১ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া দক্ষিণ আফ্রিকা আগের দিন ঘোষণা করা একাদশ নিয়েই মাঠে নামছে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন। আরটিভি/এসআর
রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা