ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ফারজানার দুর্দান্ত ফিনিশিংয়ে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে শুরুতে কিছু হোঁচট খেলেও ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০তম ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। আগের ১৯ ওভারের কোনোটিতে ১০ রানও ওঠেনি। জয়ের পাল্লা তাই থাইল্যান্ডের দিকেই হেলে ছিল।

আরও পড়ুন

তবে শেষ বেলায় খেলা পাল্টে দিলেন ফারজানা ইয়াসমিন। শরীফা খাতুন প্রথম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে যান ফারজানা। দ্বিতীয় বলে চার, তৃতীয় বলে ছক্কা। নিমিষেই ম্যাচ সমতায়।

চতুর্থ বলে অবশ্য আউট হয়ে যান ফারজানা। তবে পঞ্চম বলে জান্নাতুল ফেরদৌস সিঙ্গেল নিলে লক্ষ্যপূরণ হয়ে যায় এক বল আগেই।

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে আজ এমন সমাপ্তির ম্যাচেই থাইল্যান্ড নারী জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদক জয়ের লক্ষ্যে ইরাক যাচ্ছেন আর্চাররা
আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইরাকের সোলেমানিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের আরচ্যারী দল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ইরাকের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। দলে রয়েছেন ৬ জন পুরষ ও ৬ জন আরচ্যার। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ ও মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করবে। দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য ৩ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ এবারের দল থেকে ভালো একটা ফলাফল আসবে।  বাংলাদেশ আরচ্যারী দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, এশিয়ান গেমসের ঠিক পরপরই খেলোয়াড়দের ফর্ম ঝালিয়ে নেওয়া হয়েছে এবং টিম ও মিক্সড টিম ইভেন্টে ইরাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে। তাদের মূল লক্ষ্য পদক অর্জন। সাম্প্রতিক এশিয়ান গেমসে আশানুরূপ ফল না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ইরাকে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন দেশসেরা আরচ্যাররা। আরচ্যার আব্দুর রহমান আলিফ বলেন, এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে, যে শোক ও জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি। স্বল্প সময়ের প্রস্তুতি হলেও ট্রায়ালে তারা বেশ ভালো স্কোর করেছেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন আলিফ। কম্পাউন্ড আরচ্যার হিমু বাছার জানান, এশিয়ান গেমসের পর অনুশীলনের সময় কিছুটা কম মিললেও ইনডিভিজুয়াল, মিক্সড টিম ও টিম এই তিনটি বিভাগেই তাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করার মতো পারফরম্যান্স তাদের আছে এবং তারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আরেক আরচ্যার বন্যা আক্তার বলেন, এশিয়ান গেমসের পর থেকেই তাদের ধারাবাহিক অনুশীলন চলছে। তারা মূলত স্বর্ণপদকের জন্যই লড়াই করবেন, যাতে পুরো দল নিয়ে দেশের জন্য ভালো কিছু করা এবং একটি সম্মানজনক অবস্থান অর্জন করে ফিরে আসা যায়। এই টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিরা তাদের সেরাটা দিয়ে দেশের সম্মান উজ্জ্বল করবেন এমনটাই এখন প্রত্যাশা দেশের ক্রীড়াপ্রেমীদের। আরটিভি/টিআর
পদক জয়ের লক্ষ্যে ইরাক যাচ্ছেন আর্চাররা
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ
২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। ১৬টি দলকে নিয়ে আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার (২১ অক্টোবর) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। চট্টগ্রাম, সিলেট ও কাঠমান্ডুর চারটি ভেন্যুতে (কাঠমান্ডুতে দুটি স্টেডিয়াম) ১৬টি দল মোট ৪১টি ম্যাচে অংশ নেবে। টুর্নামেন্টের আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে শেফালি ভার্মার নেতৃত্বে এবং ২০২৫ সালে মালয়েশিয়ায় নিকি প্রসাদের নেতৃত্বে শিরোপা জেতে দলটি। এবার ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। ২২ জানুয়ারি কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে ‘সি’ গ্রুপে। আর ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড। আগামী ২১ জানুয়ারি উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ বাংলাদেশের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে বিকেলে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। এছাড়া কাঠমান্ডুর আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্ব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স পর্বে উঠবে। সুপার সিক্সে নয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। সেমিফাইনাল ও ফাইনালের পরের দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য তরুণ খেলোয়াড়দের একটি মঞ্চ তৈরি করে দেবে এই টুর্নামেন্ট। তিনি বলেন, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমাদের খেলার ভবিষ্যৎ প্রতিভাদের তুলে ধরার মঞ্চ। নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে তরুণ খেলোয়াড়দের শীর্ষ পর্যায়ে ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যাওয়ার জন্য এটি সর্বোচ্চ পর্যায়ের সুযোগ। ১৬টি দলের খেলোয়াড়রা বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। একই সঙ্গে তারা অন্যান্য ক্রিকেটারদের কাছে পরিচিত ও অনুকরণীয় আদর্শ হয়ে উঠবে এবং তাদের ক্রিকেটযাত্রা অব্যাহত রাখতে অনুপ্রেরণা জোগাবে। গুপ্তা আরও বলেন, আয়োজক হিসেবে বাংলাদেশ ও নেপালকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ বিকাশে আইসিসির আস্থা ও বিনিয়োগের প্রতিফলন এতে প্রমানিত হয়। ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা এবং দুই দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ২০ বছরের নিচে হওয়ায় বিশ্বের অন্যতম বড় যুব ক্রীড়া আসর আয়োজনের জন্য দেশ দুটি আদর্শ। আরটিভি/টিআর
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল হতাশায় ভরা। সৌদি প্রো লিগে নিওম এসসির বিপক্ষে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আল-নাসরের পর্তুগিজ তারকা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতেও ব্যর্থ হন তিনি।
পেনাল্টি মিসের পর ফাঁকা গোলেও ব্যর্থ রোনালদো
ভারতকে ২৭-০ গোলে বিশাল ব্যবধানে হারাল বেনিন
চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে বেনিনের কাছে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ৮০ মিনিটের ম্যাচে ভারতীয় দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকার দেশটির যুবারা।
ভারতকে ২৭-০ গোলে বিশাল ব্যবধানে হারাল বেনিন
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-২ গোলে হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি উসকানিমূলক ব্যানারের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
হারের পর উয়েফার কাছে নালিশ জানিয়েছে বার্সা
আরও পড়ুন
রিয়াদের সঙ্গে ফের ফ্লাইট চালুর ঘোষণা
মুখের দাগ নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বড় নিয়োগ