ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাচ্ছেন বলে জানা গেছে। দেশ ছাড়ার বিষয়টি তিনি বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন।

বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যে দেশ ছেড়েছেন কিনা, নাকি কবে নাগাদ দেশ ছাড়বেন এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একজন পরিচালক দাবি করেছেন, আজ রাতেই তার দেশ ছাড়ার কথা রয়েছে।

আরও পড়ুন

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় বিসিবি সভাপতি নিজ নিজ কমিটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থান করলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে তার সহযোগিতা পাওয়া যাবে।

বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল লেখেন, ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি
বিসিবি\'র সভাপতি পরিবর্তন নিয়ে যা বললেন ফিল সিমন্স
এবার কোচিং পেশায় যুক্ত হতে চান আব্দুর রাজ্জাক
আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল