বিয়ে করলেন নারী দলের তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০৭ পিএম


বিয়ে করলেন নারী দলের তারকা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গেল মাসেই। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে। এই বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। পুরো টুর্নামেন্টে তিনি করেন ১৯৪ রান, যা দলের সাফল্যে বড় ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সুপ্তা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার গায়ে হলুদ ও বিয়ের একাধিক ছবি। পরে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই জাতীয় দলের ব্যাটার।

জানা গেছে, গেল মাসের ৮ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন শারমিন আক্তার সুপ্তা। তার স্বামী নজীব রহমান সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত। তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ নারী দলের। নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। খুব শিগগিরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প, যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে নববধূ সুপ্তারও।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission