ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ২০২৮ অলিম্পিকে অস্ট্রেলিয়ার খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে সামনে এসেছে আরও বড় প্রশ্ন ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফেরার আসরে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি আদৌ দেখা যাবে অজি তারকাদের?

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লস অ্যাঞ্জেলেস গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে। সম্ভাব্য ছয় দলের এই প্রতিযোগিতায় আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে। বাকি পাঁচটি স্থান মহাদেশভিত্তিক বাছাই বা র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারিত হতে পারে। যদিও এখনো চূড়ান্ত যোগ্যতা অর্জনের নীতিমালা ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

বিশ্লেষকদের মতে, যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বা সাম্প্রতিক বিশ্বকাপ পারফরম্যান্সকে মানদণ্ড ধরা হয়, তাহলে বড় চ্যালেঞ্জে পড়তে পারে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় তাদের র‍্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইরা যদি সেমিফাইনালে পৌঁছাতে পারে, তবে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে অলিম্পিকে সরাসরি খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে।

সেক্ষেত্রে অলিম্পিকের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়াকে বাছাইপর্ব খেলতে হতে পারে। দ্বিতীয় সারির দলগুলোর বিপক্ষে কঠিন লড়াই দিয়েই পথ খুলতে হবে অজি তারকাদের যাদের মধ্যে আছেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড।

সব মিলিয়ে, অলিম্পিক মঞ্চে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ এখনো অনিশ্চিত। সামনে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী