ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সাকিবের ভুল ক্ষমা করা উচিত: পাইলট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট মনে করেন, রাজনৈতিক দলে যোগ দেওয়া সাকিব আল হাসানের একটি ভুল সিদ্ধান্ত হলেও সেটি ক্ষমা করা উচিত। একই সঙ্গে তিনি টাইগার অলরাউন্ডারকে সম্মান দিয়ে জাতীয় দলে ফেরানোর পক্ষেও মত দেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন খালেদ মাসুদ পাইলট।

তিনি বলেন, সাকিব আল হাসান দেশের এক নম্বর ক্রিকেটার। রাজনৈতিক দলে যোগ দেওয়া ছিল তার ভুল সিদ্ধান্ত। মানুষ মাত্রই ভুল করে। তার ভুল ক্ষমা করা উচিত।

সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার প্রসঙ্গে পাইলট বলেন, একজন রিকশাচালককে সাকিবের মতো একজন ক্রিকেটার মারবে এই বিষয়টি নিয়ে আমি সন্দিহান। আমার মনে হয়, সে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, রাষ্ট্রের উচিত সেটির সঠিক সমাধান করা এবং তাকে সম্মান দেওয়া।

নিজেকে সাকিবের বড় ভক্ত উল্লেখ করে সাবেক অধিনায়ক আরও বলেন, আমি দোয়া করি, সাকিব যেন দেশের জার্সি গায়ে দিয়েই অবসরে যেতে পারে।

এদিকে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে দেখা যেতে পারে এমন আশাই করছেন তার সমর্থকরা। জানা গেছে, সাকিবকে জাতীয় দলে ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি ইতোমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলার জট খুলতে সরকার থেকেও সবুজ সংকেত মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সরকার, বোর্ড এবং স্বয়ং সাকিব তিন পক্ষের উদ্যোগে টাইগার অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি-মুলারের রেকর্ডে ভাগ বসালেন নয়্যার
চ্যাম্পিয়নস লিগে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আর্সেনালের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নেমে ইউরোপের ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় লিওনেল মেসি ও থমাস মুলারের পাশে জায়গা করে নিয়েছেন তিনি।
মেসি-মুলারের রেকর্ডে ভাগ বসালেন নয়্যার
সমালোচিত সেই ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ
‘পঞ্চপাণ্ডব’ হিসেবে পরিচিত বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে বিতর্ক এড়িয়ে চলা এই ক্রিকেটার সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের অফিসে একটি মিটিংয়ে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন। তবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকায় এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জমজম ব্রাদার্সের অফিসে যাওয়ার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি বিতর্কের জন্ম দেওয়া পোস্টটিও ইতোমধ্যে মুছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সমালোচনার সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টের পর মাহমুদউল্লাহর জমজম ব্রাদার্সের অফিসে যাওয়া এবং সেখানে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হলেও, নিজের অবস্থান পরিষ্কার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘদিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সাধারণত বিতর্কের বাইরে থাকা এই ক্রিকেটারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। পোস্টে জুরকারনাইন দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের এক সাবেক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। পোস্টে এ ধরনের বিনিয়োগের অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের মতো পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সায়েরের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন যখন তুঙ্গে ওঠার উপক্রম, তখনই বিষয়টি স্পষ্ট করেন রিয়াদ। ততক্ষণে তিনি বুঝতে পারেন, বিনা স্বার্থে তিনি যে ভিডিওতে অংশ নিয়েছেন সেখানে দেশের স্বার্থের প্রশ্ন জড়িত। তাই জমজম ব্রাদার্সকে বলে পোস্টগুলোই মুছে ফেলেন। এরপর নিজেই ভেরিফাইড ফেসবুকে বিষয়টির ব্যাখ্যা দিয়ে মাহমুদউল্লাহ লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’ ‘কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের আমন্ত্রণে একদিন তাদের অফিসে গেলে, তারা তাদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যাবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’ রিয়াদ লেখেন, ‘আমার অনুরোধে তারা কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেন।’  পোস্টে তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী’ বলে যোগ করেন লেখায়। পোস্টের শেষে ‘ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবেন জানিয়ে, সবার প্রতি ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান সাবেক এই তারকা ক্রিকেটার। আরটিভি/এসকে
সমালোচিত সেই ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ
শুক্রবার থেকে শুরু ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (২৩অক্টোবর) থেকে শুরু হচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।’ এবারের প্রতিযোগিতায় ৮৮টি দলের (জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থা) রেকর্ড ৬১৬ শাটলার অংশ নিচ্ছেন। 
শুক্রবার থেকে শুরু ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
আর্জেন্টিনার সাথে চুক্তি নবায়ন করতে রাজি স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি হতে যাচ্ছে তার সঙ্গে।
আর্জেন্টিনার সাথে চুক্তি নবায়ন করতে রাজি স্কালোনি
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) বাকুতে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল
দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই সাকিবের: ক্রীড়া প্রতিমন্ত্রী