ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর দুই ক্রিকেট পরাশক্তি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আজ সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হয়েছে।

বুধবার (৪ মার্চ) ভারতের কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনা

আরও পড়ুন

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবথেকে ধারাবাহিক ও অপ্রতিরোধ্য দলের নাম দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের নেতৃত্বে প্রোটিয়ারা এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। গ্রুপ পর্ব এবং সুপার এইট মিলিয়ে খেলা ৭টি ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। দীর্ঘদিনের ‘চোকার্স’ অপবাদ ঝেড়ে ফেলে এবার বিশ্বজয়ের নেশায় বুঁদ হয়ে আছে দলটি। বিশেষ করে সুপার এইটে ভারত ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের সেমিফাইনালের পথটি ছিল বেশ নাটকীয়। পাকিস্তানের সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিয়েছে কিউইরা।

দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, দেওলাদ ব্রেভিস, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস. মার্কো ইয়ানসেন, করবিন বোশ, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিদি।

নিউজিল্যান্ড একাদশ
টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলপস, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককঞ্চি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ