ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জানসেনের বিধ্বংসী ফিফটিতে লড়াকু পুঁজি প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে বড় বিপদে পড়েও মার্কো জানসেনের বীরত্বগাথা ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে শুরুতে তাসের ঘরের মতো ভেঙে পড়া প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে একাই টেনে তুলেছেন এই অলরাউন্ডার।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এখন নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ১৭০ রান।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে কিউই বোলাররা। দলীয় ১২ রানের মধ্যেই বিদায় নেন ইনফর্ম ওপেনার কুইন্টন ডি কক (১০) এবং রায়ান রিকেলটন (০)। প্রাথমিক ধাক্কা সামলাতে এসে হাত খুলতে ব্যর্থ হন অধিনায়ক এইডেন মার্করামও; ১৮ রান করে তিনিও সাজঘরের পথ ধরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা। কিলারের তকমা পাওয়া ডেভিড মিলারও মাত্র ৬ রান করে ফিরে গেলে গ্যালারিতে প্রোটিয়া সমর্থকদের মধ্যে স্তব্ধতা নেমে আসে।

আরও পড়ুন

দল যখন একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায়, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন ত্রিস্তান স্টাবস ও মার্কো জানসেন। ষষ্ঠ উইকেটে এই দুজন মিলে মাত্র ৪৮ বলে ৭৩ রানের এক মহামূল্যবান জুটি গড়েন। স্টাবস ২৪ বলে ২৯ রানের ধীরস্থির ইনিংস খেলে আউট হলেও অন্য প্রান্তে রুদ্রমূর্তি ধারণ করেন জানসেন। জানসেনের হার না মানা ব্যাটিংয়েই মূলত লড়াই করার মতো পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের শেষ দিকে কিউই বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়েছেন মার্কো জানসেন। মাত্র ২৭ বলে ৫টি বিশাল ছক্কার সাহায্যে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন এই দীর্ঘদেহী অলরাউন্ডার। তার ইনিংসে ছিল ২টি চার ও ৫টি চোখধাঁধানো ছক্কা।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ম্যাট হেনরি, কোলে ম্যাককনচি এবং রাচিন রবীন্দ্র। তারা প্রত্যেকেই ২’টি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ