ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অবশেষে চার্টার ফ্লাইট পেল ওয়েস্ট ইন্ডিজ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর উপসাগরীয় অঞ্চলের কিছু আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে ক্যারিবিয়ানদের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর প্রায় চার দিন ধরে কলকাতায় আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। আন্তর্জাতিক আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়।

দলের অনিশ্চিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। তিনি এক পোস্টে লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’

এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি ভ্রমণ পরিকল্পনা নিয়ে আপডেট চেয়ে লেখেন, ‘কমপক্ষে একটা আপডেট দিন। আজ, কাল নাকি আগামী সপ্তাহ—কিছু তো বলুন। পাঁচ দিন হয়ে গেল।’

চার্টার ফ্লাইটের ব্যবস্থা হওয়ার খবর পাওয়ার পর তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, এটাই দলটির মূল চাওয়া ছিল।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটার আপাতত ভারতেই থাকতে পারেন, কারণ শিগগিরই শুরু হতে যাচ্ছে আইপিএলের প্রস্তুতি ক্যাম্প।

রোভম্যান পাওয়েল খেলেন কলকাতা নাইট রাইডার্সে, শেরফান রাদারফোর্ড আছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। অন্যদিকে শিমরন হেটমায়ার খেলেন রাজস্থান রয়্যালসে এবং রোমারিও শেফার্ড আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বাধা তৈরি হয়েছিল এবং খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরাতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা