দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০১:০১ পিএম


দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সেই লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে বোলিংয়ে পাকিস্তানকে একাই উড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা। তার সঙ্গে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ, মিরাজ ও রিশাদ।

অন্যদিকে ব্যাটিংয়েও দাপট দেখিয়েছে টাইগাররা। সাইফ দ্রুত আউট হলেও তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত চার-ছক্কা মেরে দলকে ৮ উইকেটের বড় জয় এনে দেয়। তাই দ্বিতীয় ম্যাচের বাংলাদেশের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বললেই চলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

অন্যদিকে প্রথম ম্যাচে গো হারা হেরে পাকিস্তান আছে সিরিজ হারের দুয়ারে। এমন পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে একাদশে। বাউন্সি উইকেট বিবেচনায় সালমান মির্জার জায়গায় হারিস রউফ ফিরতে পারেন। তার সঙ্গে একাধিক বদল আসতে পারে দলে।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বিজ্ঞাপন

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission